Posts

Showing posts from March, 2026

রমজানের পর আমল কিভাবে ধরে রাখা যায়

Image
  মুসলিম জীবনে রমজান এক অনন্য আধ্যাত্মিক প্রশিক্ষণ কর্মসূচি। এক মাসজুড়ে সংযম, ইবাদত, তিলাওয়াত ও আত্মশুদ্ধির যে অনুশীলন চলে, তা একজন মুমিনের ভেতরে নতুন এক সত্তার জন্ম দেয়। কিন্তু বাস্তবতা হলো, ঈদের চাঁদ দেখা মাত্র অনেকের এই ধারাবাহিকতা ভেঙে যায়। প্রশ্ন জাগে যে, রমজানের এত সাধনা কি কেবল একটি মাসের জন্যই? নাকি এটি সারা বছরের জীবনপথকে রূপান্তরিত করার জন্য? পবিত্র কোরআন আমাদের একটি মৌলিক নীতি শিখিয়েছে— وَاعْبُدْ رَبَّكَ حَتَّىٰ يَأْتِيَكَ الْيَقِينُ “তুমি তোমার রবের ইবাদত করো, যতক্ষণ না তোমার কাছে নিশ্চিত (মৃত্যু) এসে যায়। ” (সুরা আল-হিজর, আয়াত : ৯৯) এই আয়াত স্পষ্ট করে দেয়, ইবাদতের কোনো মৌসুমভিত্তিক সীমাবদ্ধতা নেই; বরং এটি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত রাখার এক অবিচ্ছিন্ন দায়িত্ব। তাই রমজান শেষ হওয়া মানে ইবাদতের সমাপ্তি নয়; বরং একটি প্রশিক্ষণের পর বাস্তব জীবনে সেই শিক্ষা প্রয়োগের শুরু। রমজানের পর আমল ধরে রাখার প্রথম শর্ত হলো নিয়তের বিশুদ্ধতা ও লক্ষ্য নির্ধারণ। যদি রমজানে আমাদের ইবাদত কেবল পরিবেশ বা সামাজিক আবহের কারণে হয়ে থাকে, তাহলে তা স্থায়ী হবে না। কিন্তু যদি তা আল্লাহর সন্তুষ্ট...

ঈদের ছুটিতে পুলিশের মদদে গুলশানে বাড়ি দখলের অভিযোগ!

Image
  ঈদের ছুটিতে ফাঁকা রাজধানীর অভিজাত এলাকা গুলশানে একটি বাড়িতে ভাঙচুর, লুটপাট ও দখলের ঘটনা ঘটেছে। পুলিশের সামনেই এ ঘটনা ঘটলেও উল্টো ভুক্তভোগীদেরই হয়রানির মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঢাকা মহানগর পুলিশের গুলশান জোনের সহকারী কমিশনার আলী আহম্মেদ মাসুদের উপস্থিতিতে এবং তার মদদে দখলের এ ঘটনা ঘটে বলে অভিযোগ বাড়ি মালিকের। গত বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর ১২টার দিকে গুলশান ১ নম্বর এলাকার ১২৭ নম্বর রোডের ১৫ নাম্বার বাড়িতে এ হামলা এবং লুটপাটের ঘটনা ঘটে। এরপর সেখানে থাকা বাসিন্দাদের ও বাড়িটির নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সসদস্যদের বের করে দেওয়া হয়। শুক্রবার (২০ মার্চ) ফের আনসার সদস্যরা ওই বাড়িতে অবস্থান নিলেও দেখা যায়, দখলদাররা সেখানে রয়েছেন। তাদের বিরুদ্ধে চাঁদা দাবি ও সন্ত্রাসী হুমকির মতো মামলা রয়েছে বলে জানা গেছে। কাগজপত্র ঘেঁটে দেখা যায়, গুলশান-১ এর ১২৭ নম্বর রোডের ১৫ নম্বর বাড়িটি ১৯ কাঠা জায়গার ওপর অবস্থিত। ২০১৩ সালে আব্দুল আজিজ নামের এক ব্যক্তির কাছ থেকে পুরাতন ভবনটি কেনেন মুন ইন্টারন্যাশনাল প্রিন্টিং প্রেস। ওই প্রতিষ্ঠানের মালিক তাবাছুম আরিফীন মুন। ভবনটিতে তার বোন বসবাস করে আসছিলে...

ইরানের পাশে থাকার ঘোষণা দিলেন পুতিন

Image
  ২২ দিনে গড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত। প্রথম আঘাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার পরিবারসহ হত্যার পরও দেশটির ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটাতে না পেরে একের পর এক নেতা ও কমান্ডারকে হত্যা করে চলেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে, শক্ত জবাব দিয়ে চলেছে তেহরানও। ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অবস্থিত মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে ভয়ংকর সব হামলা চালিয়ে শত্রুপক্ষকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে দেশটি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের ২২ দিনের মাথায় এসে এবার বন্ধু হিসেবে পরিচিত রাশিয়ার কাছ থেকেও শক্ত সমর্থন বার্তা পেয়েছে ইরান। শনিবার (২১ মার্চ) নওরোজ বা ফারসি নববর্ষ উপলক্ষে ইরানের নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি বলেছেন, একনিষ্ঠ বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে তেহরানের পাশে রয়েছে মস্কো। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানায়, শনিবার পুতিন এ বার্তা দিয়েছেন। ক্রেমলিনের ভাষ্যমতে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠোর পরীক্ষা সসম্মানে কাটিয়ে ওঠার শুভকামনা জানিয়েছে...

রাতে ঢাকাসহ ২০ অঞ্চলে হানা দিতে পারে ঝড়, হতে পারে শিলাবৃষ্টিও

Image
  রাতের মধ্যে দেশের ২০টি অঞ্চলে হানা দিতে পারে অস্থায়ী ঝড়। ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টি হতে পারে এসময়। কিছু কিছু জায়গায় দেখা যেতে পারে শিলাবৃষ্টিও।  শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর (পুন.) ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। ...