Posts

Showing posts from January, 2026

ভারতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীসহ নিহত ৫

Image
  ভারতের মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার বুধবার সকালে এক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। মুম্বাই থেকে বারামতির উদ্দেশে যাত্রাকালে তার বহনকারী একটি ছোট বিমান দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় আরও চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে, যাদের মধ্যে পাইলট ও অজিত পাওয়ারের নিরাপত্তাকর্মীরা থাকতে পারেন।সকাল প্রায় ৮টার দিকে বিমানটি মুম্বাই থেকে উড্ডয়ন করে। প্রায় এক ঘণ্টা পর বারামতি বিমানবন্দরের কাছে অবতরণের চেষ্টা করার সময় বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। ঘটনাস্থলের ভিডিও ও ছবিতে দেখা যায়, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আগুন ও ধোঁয়া উঠছে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছাচ্ছে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দল। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বারামতিতে চারটি গুরুত্বপূর্ণ জনসভায় যোগ দেওয়ার কথা ছিল অজিত পাওয়ারের। সেই কর্মসূচিতে অংশ নিতেই তিনি মুম্বাই থেকে বারামতির পথে রওনা দিয়েছিলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। বিমান অবতরণের সময় কী ধরনের যান্ত্রিক বা আবহাওয়াজনিত সমস্যা দেখা দিয়েছি...

মুক্তি মেলেনি ছাত্রলীগ সভাপতির, স্ত্রী-সন্তানের লাশ গেল জেল গেটে

Image
  প্রায় পাঁচ বছর আগে প্রেম করে বিয়ে করেন কানিজ সুবর্ণা স্বর্ণালী ও নিষিদ্ধ ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। তাদের দাম্পত্য জীবনে জন্ম নেয় সেহজাদ হোসেন নাজিফ নামে ফুটফুটে একটি পুত্রসন্তান।গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে কারাগারে যান জুয়েল হাসান সাদ্দাম। এর মধ্যেই নয় মাস আগে জন্ম হয় তাদের একমাত্র সন্তান নাজিফের।জন্মের পর বাবার আদর থেকে বঞ্চিত হয় ছোট্ট নাজিফ। এমনকি সন্তানকে একবার কোলে নেওয়ার তীব্র আকাঙ্ক্ষাও অপূর্ণ থেকে গেল সাদ্দামের। কারাগার থেকে স্ত্রীকে লেখা একটি চিঠিতে সন্তানকে কোলে নিতে না পারার গভীর বেদনার কথা উল্লেখ করেছিলেন সাদ্দাম। কিন্তু সেই আশা আর পূরণ হলো না তার। Countdown Timer 00:01

ইরানে বিক্ষোভে নিরাপত্তা কর্মীসহ ২০০০ জন নিহত

Image
  ইরানের চলমান বিক্ষোভ ও সহিংস অস্থিরতায় নিরাপত্তা কর্মীসহ প্রায় ২,০০০ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির এক সরকারি কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। গত দুই সপ্তাহ ধরে চলা এই অস্থিরতার বিরুদ্ধে কঠোর দমন-পীড়নের প্রেক্ষাপটে প্রথমবারের মতো কর্তৃপক্ষ এত উচ্চ মৃত্যুর সংখ্যা স্বীকার করল। খবর রয়টার্সের। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ওই কর্মকর্তা বলেন, যাদের তিনি “সন্ত্রাসী” হিসেবে বর্ণনা করেছেন, তাদের কারণেই বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর সদস্য—উভয় পক্ষের প্রাণহানি ঘটেছে। তবে নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য তিনি প্রকাশ করেননি।দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক পরিস্থিতি থেকে উদ্ভূত এই অস্থিরতাকে ইরানি কর্তৃপক্ষ গত অন্তত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় অভ্যন্তরীণ চ্যালেঞ্জ হিসেবে দেখছে। একই সঙ্গে গত বছর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর আন্তর্জাতিক চাপ বৃদ্ধির মধ্যেই এই সংকট দেখা দিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা ইরানের ধর্মীয় নেতৃত্ব বিক্ষোভের ক্ষেত্রে দ্বৈত অবস্থান নিয়েছে। একদিকে তারা অর্থনৈতিক সমস্যার বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদকে বৈধ বলে স্বীকার করছে, অন্যদিকে কঠোর নিরাপত্ত...

জামায়াত জোটে যোগ দেওয়ায় ক্ষমা চাইলেন মঞ্জু

Image
  জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যোগ দেওয়ায় ব্যর্থতা স্বীকার করে ক্ষমা চেয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে সিটিজেনম প্ল্যাটফর্ম আয়োজিত ‘জাতীয় নির্বাচন ২০২৬ ও নাগরিক প্রত্যাশা’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি ক্ষমা চান।এবি পার্টি জনমানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে স্বীকার করে মঞ্জু বলেন, একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আমরা আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। নির্বাচনী রাজনীতির উত্তাপে আমাদের একটি বড় রাজনৈতিক জোটে যোগ দিতে হয়েছে। এই সিদ্ধান্তে আপনাদের অনেকেই কষ্ট পেয়েছেন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই। এ সময় তিনি উপস্থিত ব্যক্তিদের কাছে তার ক্ষমা গ্রহণ করেছেন কি না, জানতে চাইলে সমস্বরে ‘না’ ধ্বনি ওঠে। এর প্রতিক্রিয়ায় তিনি বলেন, যখন কেউ ক্ষমা চায়, তখন ক্ষমা করা উচিত। ক্ষমা না করা এখন একটি নেতিবাচক সংস্কৃতিতে পরিণত হয়েছে।জামায়াত নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মঞ্জু বলেন, নির্বাচনী বাস্তবতা ছোট দলগুলোর জন্য অত্যন্ত কঠিন। এই বাস্তবতায় বড় দলের সঙ্গে জোট না করে ছোট দলগুলোর টিকে থাকা কঠিন। তবু জা...

নতুন জরিপে উঠে এলো বিএনপি-জামায়াতের ভোট কত শতাংশ

Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এক জনমত জরিপ প্রকাশিত হয়েছে। তাতে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত পাওয়া গেছে। জরিপ অনুযায়ী, বিএনপিকে ভোট দিতে চান ৩৪ দশমিক ৭ শতাংশ ভোটার এবং জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার কথা বলেছেন ৩৩ দশমিক ৬ শতাংশ। জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৭ দশমিক ১ শতাংশ, ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৩ দশমিক ১ শতাংশ এবং অন্যান্য দলকে ৪ দশমিক ৫ শতাংশ ভোটার সমর্থন দেবেন বলে জরিপে জানিয়েছেনতবে জরিপে শরিক বড় একটি অংশ এখনো সিদ্ধান্ত নেননি, এ সংখ্যাটি ১৭ শতাংশ। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাক-নির্বাচনী জনমত জরিপ ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬’ প্রকাশ করে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ল’ অ্যান্ড ডিপ্লোম্যাসি (আইআইএলডি)। নির্বাচন সামনে রেখে প্রজেকশন বিডি, জাগরণ ফাউন্ডেশন এবং ন্যারাটিভের যৌথ উদ্যোগে এ জনমত জরিপের ফলাফল প্রকাশ করা হয়েছে। জরিপের পরিধি ও পদ্ধতি প্রসঙ্গে বলা হয়েছে, জরিপটি গত ২১ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশের ৬৪টি জেলার ২৯৫টি সংসদীয় আসনের অ...

বিড়িতে সুখ টান মরা দাঁড়িপাল্লায় ভোট চাওয়া প্রার্থীকে শোকজ

Image
  নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কমিটির প্রধান ও যুগ্ম জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) বিচারক রেজওয়ানা আফরিন এই নোটিশ প্রদান করেন।নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী প্রচারণার সময় ড. ফয়জুল হক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন বক্তব্য প্রদান করেছেন এবং ধর্মকে ব্যবহার করে ভোট চেয়েছেন বলে অভিযোগ উঠেছে। এছাড়া নির্ধারিত সময়ের আগেই প্রচারণা চালানোর বিষয়টিও আচরণবিধি লঙ্ঘনের শামিল। কমিটির হাতে থাকা নির্ভরযোগ্য তথ্য, সংবাদ প্রতিবেদন ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, গত ৭ জানুয়ারি রাজাপুর উপজেলায় এক উঠান বৈঠকে ড. ফয়জুল হক জনসমক্ষে একটি বক্তব্য দেন, যা ধর্মীয় অনুভূতির অপব্যবহার হিসেবে বিবেচিত হয়েছে।নোটিশে আরও বলা হয়, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ১৫(ক), ১৬(ঙ) এবং ১৮-এর সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। এ কারণে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ নির্বাচন কমিশনে পাঠা...

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

Image
  নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকের কাছে চিঠি পাঠানো হয়েছে।  এর আগে এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রাপ্ত নিম্নবর্ণিত লোগো সব ধরনের পত্র যোগাযোগে (পত্রের উপরে ডান পাশে) ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। Countdown Timer 00:01

পে-স্কেল ঘোষণা কবে, জানালেন গভর্নর

Image
  বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে নতুন পে-স্কেল ঘোষণার কোনো সম্ভাবনা নেই। বর্তমান অন্তর্বর্তী সরকার এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না এবং সেটাই যুক্তিযুক্ত। বরিশালের একটি স্থানীয় হোটেলে বৃহস্পতিবার বিকেআহসান এইচ মনসুর বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো একটি কাঠামো তৈরি করে দিয়ে যেতে পারে। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। আমার মনে হয় না বর্তমান সরকার নির্বাচনের আগে পে-স্কেল বিষয়ে কোনো সিদ্ধান্তে যাবে। এক মাস পরই নির্বাচন এ কারণে সরকারের সব মনোযোগ এখন নির্বাচনকেন্দ্রিক। নির্বাচনের পর নির্বাচিত সরকার আগের কাজগুলো বিবেচনায় নিয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত নিতে সক্ষম হবে। ক্যাশলেস লেনদেন প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল লেনদেন বাড়লে ছেড়া-ফাটা নোটের সমস্যা অনেকটাই কমে আসবে। নতুন ট্রেড লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে কিউআর কোড বাধ্যতামূলক করা হলে ক্যাশলেস লেনদেন আরো বাড়বে।লে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।দেশের আমদানিনীতিকে জটিল উল্লেখ করে গভর্নর জানান, সরকারি কর্মকর্তাদের অদক্ষতার কারণে সময়মতো পণ্য আমদানি না হওয়ায় ব...

বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান

Image
  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (০৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব নেন। আজ শুক্রবার রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর ফলে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়। এ পরিস্থিতিতে দলের গঠনতন্ত্র অনুসারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।     এর আগে রাত সাড়ে ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। দলীয় সূত্র জানায়, এই বৈঠকেই নেতৃত্ব পরিবর্তন সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার ইন্তেকালের পর বিএনপির চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় দলীয় গ...

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

Image
  বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। এদিকে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (০৯ জানুয়ারি) সকালে কক্সবাজারের টেকনাফ হোয়াইক্যাংয়ে উত্তরপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।এদিকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ওই এলাকায় নাফ নদীতে মাছ ও কাঁকড়া ধরার সময় গুলিতে মো. আলমগীর (৩১) নামে এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। গুলিটি মিয়ানমার থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। গুলিবিদ্ধ আলমগীর টেকনাফের হোয়াইক্যং বিজিবি ক্যাম্প সংলগ্ন বালুখালী গ্রামের সৈয়দ আহমদের ছেলে। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ নাদিম বলেন, হোয়াইক্যং সীমান্তে গোলাগুলি ঘটনায় সীমান্তে বসবাসকারী মানুষদের নিরাপদে থাকতে বলা হয়েছে। গুলিবিদ্ধ জেলের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে। জেলে গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি জানতে চাইলে উখিয়া বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক (৬৪ বিজিবি) লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম কালবেলাকে বলেন, গতকাল এক জেলে গুলিবিদ্ধ হয়েছেন। শুনেছি, মাছ ধরতে ওই ...

জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

Image
  স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।বিএনপির এক সিনিয়র নেতা জানান, আজকের বৈঠকটি নির্ধারিত শিডিউলের বৈঠক নয়। তাই নির্দিষ্ট এজেন্ডাও থাকছে না। তবে এটি অবশ্যই গুরত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে শুরু করেছে দেশ। নতুন বছর, তারওপর সামনে জাতীয় নির্বাচন। সব মিলিয়ে বিএনপির চেয়ারম্যান পদে এবার পূর্ণাঙ্গরূপে অধিষ্ঠিত হতে তারেক রহমানকে পরামর্শও দিয়েছেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা।গত ৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দু-এক দিনের মধ্যেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হবে। ২০১৮ সালে সাবে...

বিএনপিকেই ক্ষমতায় দেখতে চায় ৭০ শতাংশ ভোটার: ইএএসডির জরিপ

Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকেই ভোট দিতে যাচ্ছেন ৭০ শতাংশ মানুষ। অন্যদিকে আরেক বড় দল জামায়াতে ইসলামীর পক্ষে জনমত মাত্র ১৯ শতাংশ। জরিপটি চালিয়েছে বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (ইএএসডি)।  সোমবার (৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে জরিপের এই ফলাফল তুলে ধরেন ইএএসডির প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার। সারা দেশের ৩০০টি সংসদীয় আসন থেকে সশরীরে ২০ হাজার ৪৯৫ জনের মতামত সংগ্রহ করা হয়েছে বলে জানান তিনি। গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১ জানুয়ারি পর্যন্ত জরিপটি চালানো হয়েছে। শামীম হায়দার জরিপ প্রতিবেদনের ফলাফল তুলে ধরে বলেন, আগামী নির্বাচনে কাকে ভোট দেবেন, এমন প্রশ্নের উত্তরে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তারা বিএনপিকে ভোট দেবেন। ১৯ শতাংশ বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে ভোট দেবেন। ২ দশমিক ৬ শতাংশ মানুষ এনসিপিকে ভোট দিতে চান। আর অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছেন ৫ শতাংশ মানুষ। ভোট দেবেন না বলে জানিয়েছেন ০ দশমিক ২ শতাংশ মানুষ। জরিপে উত্তরদাতাদের সামনে মূলত চারটি প্রশ্ন রাখা হয়েছিল। কোন দল সরকার গঠন করবে, এমন...

সোনালী ব্যাংকে ১ লাখ টাকা এফডিআর (FDR) করলে মাসিক মুনাফা কত?

Image
  সোনালী ব্যাংক পিএলসি বর্তমানে স্থায়ী মেয়াদী আমানতের (FDR) সর্বশেষ হারের আপডেট প্রকাশ করেছে। ২০২৪ সালের ১০ নভেম্বর অনুযায়ী, ব্যাংক তিন ধরনের মেয়াদে আমানত গ্রহণ করছে। ৩ মাস থেকে ৬ মাস: ৮.২৫% ৬ মাস থেকে ১ বছর: ৮.৫০% ১ বছর থেকে ৩ বছর: ৮.৭৫% যদি এক লাখ টাকা তিন মাসের জন্য FDR করা হয়, তাহলে মোট প্রফিট হবে ৮,২৫০ টাকা। এটি এক বছরের হিসাব অনুযায়ী। তিন মাসের জন্য মাসিক প্রফিট হিসাব করলে দাঁড়ায় ৬৮৭ টাকা, যা তিন মাস শেষে ২,০৬২ টাকা হবে। উৎসেকর ১৫% কেটে নিলে হাতে পাবেন ১,৭৫৩ টাকা। ছয় মাসের জন্য এক লাখ টাকার FDR করলে প্রফিট দাঁড়ায় ৮,৫০০ টাকা, যা উৎসেকর কেটে হাতে পাবেন ৩,৬১২ টাকা। এক বছর এবং তিন বছরের জন্য যথাক্রমে হাতে পাবেন ৭,৪৩৮ টাকা ও ২২,৩১৩ টাকা। ২ লাখ এবং ৩ লাখ টাকা FDR করলে প্রফিট স্বাভাবিকভাবে দ্বিগুণ বা ত্রিগুণ হয়। ব্যাংক থেকে আমানত তুলতে হলে গ্রাহককে অবশ্যই ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স অথবা জন্মনিবন্ধনের সত্যাহিত কপি এবং পাসপোর্ট সাইজের ছবি ব্যাংকে জমা দিতে হবে। Countdown Timer 00:01

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

Image
  সীমানা জটিলতার কারণে আদালতের আদেশে পাবনার দুটি আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত রাখছে নির্বাচন কমিশন। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ অনুযায়ী, আদালত পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত পাবনা-১ ও পাবনা-২ আসনে ভোটের কার্যক্রম আপাতত বন্ধ থাকবে। হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ আসনে আগের সীমানা পুনর্বহাল করে নির্বাচন কমিশন গত ২৪ ডিসেম্বর যে সংশোধিত বিজ্ঞপ্তি দিয়েছিল, গত ৫ জানুয়ারি আপিল বিভাগ সেই অংশটুকু স্থগিত করে দেয়। এক প্রার্থীর করা আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের আদেশে বলা হয়, বাদী লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করা পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে। আরটিভি/এস Countdown Timer 00:01

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

Image
  সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে নতুন করে এলপিজি সিলিন্ডারের মূল্য সমন্বয় করতে হবে। প্রশাসন দিয়ে পরিবেশকদের হয়রানি ও জরিমানা বন্ধ করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ থাকবে। প্রসঙ্গত, প্রতি মাসে এলপিজির মূল্য সমন্বয় করে বিইআরসি। সর্বশেষ ৪ জানুয়ারি নতুন মূল্য ঘোষণা করে কমিশন। তবে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির লিখিত বক্তব্যে বলা হয়, বিইআরসি পরিবেশকদের সঙ্গে কোনো আলোচনা না করেই মূল্য সমন্বয় করেছে। বুধবার (৭ জানুয়ারি) সন্ধ‍্যায় সারা দেশের পরিবেশক ও খুচরা বিক্রেতাদের জন‍্য এমন এক নোটিশে বলা হয়, সব কোম্পানির প্লান্ট থেকে এলপিজি উত্তোলনও বন্ধ থাকবে। এর আগে, সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংবাদ সম্মেলন করে নিজেদের দাবি তুলে ধরে এলপিজি ব্যবসায়ী সমিতি। ২৪ ঘণ্টার মধ‍্যে দাবি মানা না হলে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা দেয় তারা। Countdown Timer 00:01

আবারও দেশে ভূমিকম্প

Image
  ভোলার মনপুরা উপজেলায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) আনুমানিক ভোর ৬টার দিকে এই ভূকম্পন অনুভূত হয়। এতে পুরো দ্বীপের বসতবাড়ি, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ বিভিন্ন দালান-কোঠা কেঁপে ওঠে। হাজিরহাট মার্কাজ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মো. ইউসুফ বলেন, ফজরের নামাজের সময় পুরো মসজিদ কাঁপতে থাকে, যা মুসল্লিরা স্পষ্টভাবে অনুভব করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভারতের মনিপুর ও আসামসহ আশপাশের এলাকায় সংঘটিত ভূমিকম্পের প্রভাবে ভোলার মনপুরা উপকূলে এই কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগেও ২০২৪ সালের মে মাসে ভারতের মনিপুরে সংঘটিত ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পের প্রভাবে বাংলাদেশসহ ভোলার মনপুরা এলাকায় ভূকম্পন অনুভূত হয়েছিল। আরটিভি/এসকে Countdown Timer 00:01

বিশ্বজুড়ে সতর্কতা, নতুন ভাইরাসের সংক্রমণ

Image
  ইথিওপিয়ায় ইবোলা-সম্পর্কিত একটি নতুন ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটি জানিয়েছে, ভাইরাসটির বৈশিষ্ট্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে এবং এটি দ্রুত ছড়িয়ে পড়ার সক্ষমতা রাখে এমন আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।  বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, এখনো ব্যাপক সংক্রমণের কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। তবে পরিস্থিতিকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই বলে সতর্ক করেছে সংস্থাটি। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে উচ্চ জ্বর, বমি, ডায়রিয়া, তীব্র শরীর ব্যথা এবং কিছু ক্ষেত্রে রক্তক্ষরণের লক্ষণ দেখা গেছে, যা ইবোলা ভাইরাসের উপসর্গের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ইথিওপিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে নিবিড় নজরদারিতে রাখা হয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে দ্রুত আইসোলেশন ও সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা-সম্পর্কিত ভাইরাস সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং পরবর্তীতে...

যেসব এলাকায় তাপমাত্রা নামতে পারে ৭ ডিগ্রিতে

Image
  সোমবার (৫ জানুয়ারি) দেয়া এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।   পোস্টে তিনি লিখেছেন, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে দেশের ৮ বিভাগের জেলাগুলো মাঝারি থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশঙ্কা রয়েছে।    মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশিরভাগ জেলায় দুপুর ১২টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। খুলনা ও বরিশাল বিভাগের জেলাগুলোতে সকাল ১০টার পর সূর্যের আলোর দেখা মিলতে পারে।মঙ্গলবার সকালে শৈত্যপ্রবাহ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করা যাচ্ছে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগে বিভিন্ন জেলায়। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।   এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, চলতি মাসে দেশের ওপর দিয়ে একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। দেশের কোনো কোনো জায়গায় তাপমাত্রা নেমে আসতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াসে।আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, সোমবার (৫ জানুয়ারি) রাত থেকে তাপমাত্রা ক্রমাগত কমতে পারে। আর চলতি মাসে ১ থেকে ২টি তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ...

ভারতে পলাতক ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন

Image
  জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে রয়েছেন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। তবে বর্তমানে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে দেশের বেসরকারি একটি গণমাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার (২ জানুয়ারি) আচমকাই তার শারীরিক অবস্থার অবনতি হয়। প্রায় সংজ্ঞাহীন অবস্থায় তাকে কলকাতার বাইপাসের কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে।  হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক। গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ওবায়দুল কাদের জানান, তিনি এখনো কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ভারতের কলকাতায় অবস্থান করছেন বলেও সে সময় উল্লেখ করেন। Countdown Timer 00:01

মেয়েদের শরীরের ১ জাগায় হাত দিলেই সাথে সাথে রাজি হবে যেকোনো মেয়ে

Image
  ভার্জিন মেয়ে চেনার উপায় নিয়ে আজকের আয়োজন। অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন কি করে ভার্জিন মেয়ে যাবে? কেউ জানতে চেয়েছেন বিয়ের প্রথম রাতে আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী সতী কিনা? কুমারীত্ব ঠিক আছে কিনা তা বুঝার কোনো পদ্ধতি থাকলে জানাবেন? তাই সবার প্রশ্নের উত্তর দিতে আজকের লেখা। চলুন জেনে নেয়া যাক। ভার্জিন মেয়ে দুই ভাবে চেনা যায়। প্রথমত ব্রেস্ট দেখে , দ্বিতীয়ত ভ্যাজিনা দেখে (ব্যাতিক্রম ছাড়া)। এজন্য আপনাকে ব্রেস্ট এবং ভ্যাজিনা ভালভাবে আলোর মধ্যে লক্ষ্য করতে হবে। তাই লাইট জ্বালিয়ে শারিরীক সম্পর্ক করতে হবে। অনেক মেয়ে লাইট জ্বালিয়ে যৌন মিলন করতে চাইবে না। তাদেরকে কৌশলে রাজি করিয়ে নিন। একেবারে লাইট জ্বালিয়ে মিলন করতে না চাইলে কিন্তু আপনার আর এই পোস্ট কোন কাজে আসবেনা। দেখা গেছে, ভার্জিন মেয়ে রা লাইট জ্বালিয়ে হ্যাজবেন্ড এর সাথে প্রথম সেক্স করতে কোন আপত্তি করেনা। প্রথমে আপত্তি করলেও হ্যাজবেন্ডের অনুরোধে রাজি হয়ে যায়। তারাই বেশী আপত্তি করে যাদের ভার্জিনিটি প্রশ্নবিদ্ধ! ভার্জিন মেয়ে চেনার জন্য ব্রেস্টের কিছু বৈশিস্ট জেনে নিন ১. শরীর সমান্তরালে রেখে বিছানায় শোয়া অবস্থায় ব্রেস্ট লক্ষ্য করুন।...

এমপি পদপ্রার্থীকে দলের সব পদ থেকে বহিষ্কার করল বিএনপি

Image
  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ (সাপাহার, পোরশা ও নিয়ামতপুর) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডা. ছালেক চৌধুরীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে ডা. ছালেক চৌধুরীকে বিএনপির সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।বিএনপির দলীয় সূত্রে জানা যায়, আসন্ন নির্বাচনে নওগাঁ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনবারের সাবেক এমপি ডা. ছালেক চৌধুরী। তবে বিএনপির থেকে দলীয় মনোনয়ন দেওয়া হয় নিয়ামতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানকে। এ সিদ্ধান্ত অমান্য করে ডা. ছালেক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র দাখিল করেন। তার মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা ডা.ছালেক চৌধুরী বলেন, ‘বহিষ্কারের বিষয়টি এখনো আমি জানি না। এ ধরনের কোনো নোটিশ আমার কাছে আসেনি। আমি কোনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি।...

৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ

Image
  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি আজ সোমবার প্রকাশ করা হবে বলে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার (৬ জানুয়ারি) কয়েকটি জাতীয় দৈনিকে এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য এনটিআরসিএ মন্ত্রণালয়ের কাছে চিঠি পাঠায়। মন্ত্রণালয় সেটি অনুমোদন করেছে। এ গণবিজ্ঞপ্তিতে বয়স গণনার সময় নির্ধারণ করেছে এনটিআরসিএ। গত বছরের জুন মাস থেকে বয়স হিসাব করা হবে বলে জানা গেছে। এনটিআরসিএ সূত্র জানিয়েছে, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের বয়স গণনা করা হয়েছিল ২০২৫ সালের ৪ জুন থেকে।সপ্তম গণবিজ্ঞপ্তির ক্ষেত্রেও একই তারিখ থেকে বয়স গণনা করা হবে। এ ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এদিকে প্রকাশিত হতে যাওয়া সপ্তম গণবিজ্ঞপ্তিতে আবেদনের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের ফলে সুপারিশ প্রক্রিয়া তুলনামূলকভাবে সহজ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এনটিআরসিএর একটি সূত্র জানিয়েছে, সপ্তম গণবিজ্ঞপ্তিতে একজন প্রার্থী শূন্যপদের তালিকা থেকে সর্বোচ্চ সা...

জুলাইযোদ্ধা’ তাহরিমার ২ দিনের রিমান্ড

Image
  ব্ল্যাকমেইল, মামলা-বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সুরভীর আইনজীবী রাশেদ খান এ তথ্য নিশ্চিত করেন।এর আগে গত ২৫ ডিসেম্বর গাজীপুরে নিজ বাসা থেকে তাহরিমা জামান সুরভীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর পুলিশ সূত্রের বরাতে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলনসংক্রান্ত মামলায় জড়ানোর হুমকি দিয়ে একটি সংঘবদ্ধ প্রতারকচক্র তার কাছ থেকে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে। তদন্তে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত তাহরিমা জামান সুরভী ওই চক্রের নেতৃত্বে ছিলেন। একই চক্র ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে মোট প্রায় ৫০ কোটি টাকা আদায় করেছে বলেও দাবি করা তৎকালীন সময়ে মামলার বিবরণ উল্লেখ করে আরও বলা হয়েছিল, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় জড়ানোর ভয় দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে অর্থ আদায় করা হয়। আসামি বানানো, গ্রেপ্তার ও পুলিশি হয়রানির হুমকির পাশাপাশি ‘সমঝোতা’ ক...

আ.লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Image
  নীলফামারীর সৈয়দপুরে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার (৪ জানুয়ারি) রাতে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো. আব্দুল গফুর সরকারের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তারা বিএনপিতে যোগদান করেন।আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব ছিলেন। তার নেতৃত্বে কামারপুকুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের আওয়ামী লীগের সক্রিয় নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি কাজী একরামুল হক, সৈয়দপুর উপজেলা বিএনপির সভাপতি লোকমান হোসেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।দলে যোগ দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন কামারপুকুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাবু সরকার, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল হাসেম সরকারসহ ইউনিয়নের প্রায় প্রতিটি ওয়ার্ডের বিপুলসংখ্যক ন...

আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে আফটারশকের আশঙ্কা

Image
  সিলেট ও তার আশপাশের এলাকায় সোমবার ভোররাতে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রথম ভূমিকম্পটি হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.২। মাত্র ৩০ সেকেন্ড পর দ্বিতীয় ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে, যার মাত্রা ছিল ৫.৪। কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারতের আসামের গোয়াহাটির কাছে মরিগাও এলাকা, যেখান থেকে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে এই কম্পন অনুভূত হয়। তিনি আরও জানিয়েছেন, ৫.৪ মাত্রার এই ভূমিকম্প মধ্যম মানের হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অভ্যন্তরে কিংবা দেশের উত্তর বা পূর্ব পাশের যেকোনো ফল্ট এলাকায় আফটারশকের সম্ভাবনা রয়েছে Copied from: https://rtvonline.coস্থানীয় প্রশাসন এবং ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন এবং মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে। Countdown Timer 00:01

আইপিএল সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ

Image
  বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। সোমবার (৫ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহকারী সচিব ফিরোজ খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সব খেলা এবং অনুষ্ঠান প্রচার বা সম্প্রচার বন্ধ রাখার জন্য টেলিভিশন চ্যানেলের শীর্ষ নির্বাহীদের নির্দেশনা দেওয়া হয় চিঠিতে। Countdown Timer 00:01