বৃষ্টির সঙ্গে জমিতে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড, অবাক এলাকাবাসী

 



নাইদহের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়েছে। গতকাল রোববার (২৯ মার্চ) সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন উপজেলায় বৃষ্টির তীব্রতা থাকলেও কালীগঞ্জ উপজেলার কয়েকটি স্থানে বড় আকারের শিলা পড়ার খবর পাওয়া গেছে। তবে সবাইকে অবাক করে দিয়ে আজ সোমবার সকালে উপজেলার পাঁচকাহুনিয়া মাঠ থেকে প্রায় এক মণ ওজনের একটি বিশালাকার শিলাখণ্ড উদ্ধার করেছেন এক কৃষক।


স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার পর থেকেই ঝিনাইদহের আকাশ কালো করে বৃষ্টি শুরু হয়। জেলার কালীগঞ্জসহ বেশ কিছু এলাকায় বৃষ্টির সঙ্গে শিলাপাত হয়। পরদিন সকালে পাঁচকাহুনিয়া গ্রামের কৃষক কৃষ্ণচন্দ্র অধিকারী নিজের আবাদি জমি দেখতে মাঠে গেলে সেখানে বিশাল এক শিলাখণ্ড পড়ে থাকতে দেখেন।

কৃষ্ণচন্দ্র জানান, সকালে মাঠে গিয়ে হঠাৎ দেখি মাটিতে বিশাল এক শিলাখণ্ড পড়ে আছে। ওজন অনেক বেশি হওয়ায় আমি একা সেটি তুলে আনতে পারিনি। পরে শিলাটির একটি বড় অংশ ভেঙে সবাইকে দেখানোর জন্য বাজারে নিয়ে আসি। তার দাবি, পুরো শিলাখণ্ডটির ওজন প্রায় এক মণের কাছাকাছি ছিল।


বিশালাকার এই শিলাখণ্ড দেখার জন্য স্থানীয় বাজারে উৎসুক মানুষের ভিড় জমে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির সময় সাধারণত ছোট বা মাঝারি আকারের শিলা পড়তে দেখা যায়, কিন্তু এ অঞ্চলে এক মণ ওজনের বিশাল শিলাখণ্ড পড়ার ঘটনা এর আগে কখনও কেউ শোনেননি বা দেখেননি। এই অবিশ্বাস্য ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Countdown Timer
00:01

Comments

Popular posts from this blog

অজুর পর মূত্র ফোঁটা বেরিয়েছে মনে হলে যা করবেন, জেনে নিন শরিয়তের স্পষ্ট নির্দেশনা!

লিঙ্গে শক্তি না আসার ৫টি প্রধান কারণ

শা‘রী‘রিক স‘ম্প‘র্কের সময় কী করলে মেয়েরা বেশি তৃপ্তি পায়,